Saturday, April 18, 2020

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য

ইংরেজী নিয়ে কয়েকটি মজার এবং বিস্ময়কর তথ্য - 1. সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ হল- Floccinaucinihilipilification - 2. 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80 - 3. ইংরেজি level,madam ও reviverশব্দকে উল্টো করে পড়লে একই হবে। - 4. “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে। 5. “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। - 6. “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে। - 7. “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে। - 8. ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে। - 9. Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে। - 10. একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable । - 11. Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই। - 12. Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৪বার vowel আছে। - 13. vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) । - 14. vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By। - 15. গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি। - 16. Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ- পিপড়া। - 17. University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়। - 18. “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে। - 19. “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই। - 20. ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে। - 21. “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে. - 22. Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে। - 23. A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে। - 24. I এর পরে am বসে কিন্তু I is the ninth letter of alphabet !!!!!!!!!!!! - 25. It is raining. Bristi is reading. বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে । - 26. Stewardesses হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। - 27. Dreamt একমাত্র ইংরেজি শব্দ যার শেষে mt আছে । - 28. ইংরেজিতে ৩টি শব্দ আছে যাদের শেষে ceed আছে । সেগুলো হলঃ proceed , exceed , succeed - 29. Almost সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে আছে । - 30. ইংরেজিতে মাত্র ৪টি শব্দ আছে যাদের শেষে dous আছে। এগুলো হলঃ tremendous , horrendous , stupendous , hazardous - 31. Lollipop হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়। - 32. screeched হল এক syllable বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ। - 33. Underground এমন একটি শব্দ যা প্রথম ৩টি অক্ষর und শেষেও রয়েছে। - 34. set শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে। - 35. therein এমন একটি শব্দ যা থেকে কোন রকম সাজানো ছাড়াই ১০টি নতুন শব্দ তৈরী করা যায়। সেগুলো হলঃ the, there, he, in, rein, her, here, ere, therein, herein - 36. Typewriter সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়। - 37. indivisibility এমন একটি শব্দ যাতে একটি মাত্র vowel i ৬ বার আছে । - 38. Bookkeeper শব্দে ৩ জোড়া অক্ষর oo,kk,ee পাশাপাশি আছে। - 39. understudy এমন একটি শব্দ যাতে ৪টি ক্রমিক অক্ষর rstu আছে। - 40. queue একমাত্র ইংরেজি শব্দ যার শেষের ৪ অক্ষর বাদ দিলে।

Saturday, April 4, 2020

Easiest and Shortcut Techniques For English. English. Techniques.

Easiest and Shortcut Techniques For English ইংলিশ শব্দের suffix (প্রত্যয়) বা prefix (উপসর্গ) দেখে Parts of speech ও antonym চেনার সহজ কয়েকটি উপায় ও মনে রাখার শর্টকাট টেকনিক। 1) যে সকল word বা শব্দের শেষে ce, cy, ity, ty, ness, hood, dom, tion, sion, ance, age, ment, th, ইত্যাদি suffix বা প্রত্যয় যুক্ত থাকে তখন উহা সাধারণত Noun হয়। অর্থাৎ যেসব Word এর শেষে tion,ce,ty,age ... dom,cy,ry,gy. ment,ness,ism,ist ! ex,hood,cm,th. এছাড়া Verb+al,er,ing থাকলে সেই Word টি NOUN হবে। মনে রাখার টেকনিকঃ শুন ছি তাই আগে দম ছাই রাই যাই। মেন্ট নেস ইজম ইষ্ট এক্স হুড সিএম টিস। মনে রাখার টেকনিকঃ শুন(tion) ছি(sy) তাই(ty) আগে(aga) দম(doom) ছাই(cy) রাই(ry) যাই(gy)। মেন্ট(ment) নেস ইজম ইষ্ট এক্স হুড সিএম টিস(th)। যেমনঃ ☆ ― tion : action ☆ ― sion: confusion ☆ ― er : driver ☆ ― or : actor ☆ ― dom: freedom ☆ ― hood: childhood ☆ ― ness: kindness ☆ ― th: growth ☆ ― let: booklet ☆ ― ock : bullock ☆ ― ment : management ☆ ― age : marriage ☆ ― ance : innocence ☆ ― cy : accuracy ☆ ― tude : servitude ☆ ― ice : service ☆ ― ure : pleasure ☆ ― y : victory ☆ ― ry : dispensary 2) শব্দের শেষে able, ous, ant, ent, le, al, ful, er, est, ive, ইত্যাদি থাকলে উহা Adjective হয়।শব্দের পূর্বে more/most/less/least থাকলে,উহা Adjective হয়। অর্থাৎ যদি কোন word এর শেষঅংশে ble,ful,ous,less ic,al,ant,ent tive,sive. ইত্যাদি suffix থাকে তবে সাধারণত [ADJECTIVE] হয়। ছন্দঃ- বল,ফুল,আওস,লেছ, ইক,আল,অ্যান্ট,য়েন্ট, টিভ,সিভ। যেমনঃ ble(বল)=favourable, ful(ফুল)=powerful, ous(আওস)=continuous, less=aimless, ic=economic, al=conditional, tive=Communicative, sive=Possessive. ☆ ― al : national ☆ ― ic, ical : historic , historical ☆ ―ish: Turkish ☆ ―istic: fantastic , optimistic ☆ ―ive : active , attentive ☆ ―ian, an : Indian , American ☆ ―ary : necessary, documentary ☆ ―ed : learned , talented ☆ ―ate : Fortunate , talented ☆ ―able : drinkable , movable ☆ ―ible : sensible , edible ☆ ―ful : beautiful, hopeful ☆ ―less : fearless, helpless ☆ ―ly : friendly, manly, heavenly ☆ ―y : healthy, wealthy , যেমনঃ Beautiful, Best, Important, ইত্যাদি।His friend will not do illegal matter. 3) Adjective এর শেষে ly যোগ করে সাধারণত Adverb হয়। আবার ly বাদ দিলে উহা Adjective হয়। যেমনঃ slow → slowly, slowly → slow. Example: He did not it slowly. It was slow. 4) শব্দের শেষে te, d, ed, ain, fy, e, en, ize, se, ing, ইত্যাদি থাকলে উহা verb হয়। যেমনঃ build, beautify, made ইত্যাদি। 5) শব্দের প্রথমে de, dis, il, im, in, ir, un, miss,ইত্যাদি Prefix বা উপসর্গ থাকলে উহা বাদ দিলে বিপরীত অর্থবোধক বা antonym হয়। যেমনঃDecontaminate(দূষণ হতে মুক্ত করা) Contaminate(দূষণ করা) Disconnect (পৃথক করা) Connect(পৃথক) Immortal (অমরনশিল) Mortal(মরণশীল 6) যে সকল verb এর আগে be, en, em, im, ইত্যাদি prefix বা উপসর্গ থাকে তখন উহা বাদ দিলে noun/adjective হয়। যেমনঃBeflower (ফুল দ্বারা আচ্ছাদিত করা) Flower (ফুল) Enable ( সামর্থ্য হওয়া ) Able ( সামর্থ্য) 7) যে সকল verb এর পরে en, ify, ize, ইত্যাদি suffix বা প্রত্যয় যোগ থাকে উহা বাদ দিলে noun/adjective হয়। যেমনঃ broaden (প্রশস্থ করা) broad( প্রশস্থ) signify(চিহ্নিত করা) sing(চিহ্ন) 8) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘or’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃ calculate (গণনা করা ) calculator (যে গণনা করে ) 9) verb এর শেষে de থাকলে de বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃconclude(সমাপ্ত করা ) conclusion(সমাপ্ত) 10) verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ier, suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃcarry (বহন করা) carrier (বহনকারী) 11) verb এর শেষে se থাকল e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃTelevise(টেলিভিশনে প্রচার করা) Television (দূরদর্শন ) 12) verb এর শেষে rt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃDivert (চিত্ত-বিনোদন করা) Diversion (চিত্তবিনোদন) 13) verb এর শেষে nt থাকলে t বাদ দিয়ে ‘sion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAscent(আরোহণ করা) Ascension(আরোহণ) 14) verb এর শেষে it থাকলে t বাদ দিয়ে ‘ssion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAdmit(ভর্তি করা) Admission(ভর্তি) 15) verb এর শেষে ate থাকলে e বাদ দিয়ে ‘ion’ suffix যোগ করে noun গঠন করা হয়। যেমনঃAccelerate(অধিকতর দ্রুত চলা) Acceleration(বেগ বিদ্ধি) 16) verb এর শেষে e থাকলে e বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃmeasure(পরিমাপ করা) measurable (যাহা পরিমাপ করা যায় এমন) 17) verb এর শেষে ate থাকলে ate বাদ দিয়ে ‘able’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃAppreciate(প্রশংসা করা) Appreciation(প্রশংসনীয়) 18) verb এর শেষে fy থাকলে y বাদ দিয়ে ‘iable’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃClassify (শ্রেণী বিভাগ করা) Classifiable(শ্রেণী বিভাগের যোগ্য) 19) 20 . verb এর শেষে y থাকলে y বাদ দিয়ে ‘ied’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃstratify(স্তরে স্তরেগথিত হওয়া) stratified(স্তরিভুত) 20) verb এর শেষে ge, se, de, থাকলে ge, se, de বাদ দিয়ে ‘sive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃDiffuse(ছাড়াইয়া দেওয়া) Diffusive(ব্যাপক) 21) verb এর শেষে duce থাকলে e বাদ দিয়ে ‘tive’ suffix যোগ করে Adjective গঠন করা হয়। যেমনঃproduce (উৎপাদন করা) productive(উৎপাদন 22) কিছু শব্দের suffix বা প্রত্যয় বাদ দিলে তার পার্ট অফ স্পিচ ও পরিবর্তন হয়ে যায় তেমনি কিছু নিয়মঃ a) শব্দের শেষে ce/cy বাদ দিয়ে t/te যোগ করলে Adjective হয়। যেমনঃ Importance →Important. b) শব্দের শেষে ity বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ Popularity (জন প্রিয়তা) Popular (জনপ্রিয়) c) শব্দের শেষে ness বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ awfulness,(ভয়ানকতা) awful(ভয়ানক) d) শব্দের শেষে hood/dom বাদ দিয়ে Adjective হয়। যেমনঃ falsehood(মিথ্যা কথা) false(মিথ্যা) e) শব্দের শেষে tion বাদ দিয়ে t/te যোগ করলে verb হয়। যেমনঃ conection →conect. f) শব্দের শেষে ment বাদ দিয়ে verb হয়। যেমনঃ enjoyment(উপভোগ) enjoy(উপভোগ করা) g) শব্দের শেষে ance বাদ দিয়ে verb হয়। যেমনঃ acceptance(গ্রহণ ) accept(গ্রহণ করা) h) শব্দের শেষে age বাদ দিয়ে verb হয়। যেমনঃBreakage(ভাংগন) Break(ভাংগা) ।

Wednesday, April 1, 2020

পরীক্ষার খাতায় লেখার কৌশল । পরীক্ষা ও লেখার কৌশল।

#পরীক্ষার_খাতায়_লেখার_কৌশল লিখিত পরীক্ষার জন্য যে তথ্য আহরণ বা পড়াশোনা করেছেন, তার মূল লক্ষ্য হলো পরীক্ষার খাতায় চমৎকারভাবে উপস্থাপন করে আসা। আর এটি যদি করতে ব্যর্থ হন, তবে সব পরিশ্রম বৃথা যাবে। কারণ, পরীক্ষক আপনার জানার চেয়ে খাতায় কীভাবে উপস্থাপন করেছেন তা দেখে নম্বর দেবেন। ছোটখাটো ভুল হয়তো আপনার স্বপ্নকে ব্যাহত করতে পারে। তাই তাঁকে সন্তুষ্ট করে আসা জরুরি। এ জন্য সতর্ক থাকতে হবে। অনেক তো পড়াশোনা হলো এবং ভালোই তথ্য আছে বা মাথায় নিয়েছেন। এবার সঠিকভাবে তা খাতায় দিয়ে আসতে হবে এবং খাতার অঙ্গসজ্জা ঠিকমতো করতে হবে। তবেই হবে পরিশ্রম শতভাগ সার্থক। এ ব্যাপারে নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন: ক. খাতায় কালো, নীল এবং ক্ষেত্রবিশেষে পেনসিল ছাড়া আর কোনো কালির দাগ থাকবে না। অনেকে সবুজ, বেগুনি, গোলাপি রং ব্যবহার করেন, যা ঠিক নয়। খ. খাতাটি পেয়ে রেজিস্ট্রেশন নম্বরসহ তথ্যাদি পূরণ করে মার্জিন করে ফেলবেন। অবশ্যই বক্স স্কেলিং নয়। কারণ, এতে লেখার জায়গাটা অনেক ছোট হয়ে আসে। ওপরে ও বাঁ পাশে এক ইঞ্চি রেখে দাগ। এই স্কেলিং করবেন নীল কালি দিয়ে। গ. লুজ শিটে সময় না থাকলে মার্জিন করার প্রয়োজন নেই। শুধু ওপরে ও বাঁয়ে ভাঁজ করে নিন। ঘ. লুজ শিট নিলে তার নম্বরটি প্রথমেই মূল খাতার যথাস্থানে পূরণ করে নিন। পরে মনে থাকবে না। ঙ. আপনার জীবনের সর্বোচ্চ গতিতে লিখবেন। লেখা যেদিকে যায় যাক। শুধু বোঝা গেলেই হবে। দ্রুত লিখলে লেখা খারাপ হবে এটাই স্বাভাবিক। চিন্তার কিছু নেই। চ. পয়েন্ট, কোটেশন ও রেফারেন্স নীল কালি দিয়ে লিখবেন এবং নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দেবেন। এতে পরীক্ষক সহজে চোখে দেখবেন। তাঁকে দেখানোই আপনার কাজ। ছ. সব প্রশ্নের উত্তর করে আসবেন। সময় না থাকলে কম লিখবেন। না পারলে আন্দাজে কিছু একটা লিখবেন। জ. চেষ্টা করবেন প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে উত্তর দিতে। এতে খাতা দেখা সহজ হয়। তাই পরীক্ষক খুশি। আর তিনি খুশি হলে নম্বর ভালো আসবে। ঝ. তবে টু দ্য পয়েন্টের উত্তরগুলো আগে দেওয়া ভালো। যেমন ব্যাকরণের উত্তর, চিঠিপত্র, ছোট প্রশ্ন, টীকা। তারপর বর্ণনামূলক লেখা ভালো। ঞ. অসম্পূর্ণ উত্তরের ক্ষেত্রে বাংলার বেলায় অ. পৃ. দ্র. এবং ইংরেজির বেলায় To be continued লেখা উত্তম। ট. নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠা থেকে শুরু করা ভালো। তবে গুচ্ছ প্রশ্নের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। ঠ. বিজ্ঞান ছাড়া অন্য বিষয়ে চিত্রের প্রয়োজন নেই। এখানে তথ্যের দরকার। এটিই দিন। ড. চিঠিপত্র লেখার সময় বাঁ পাশের পৃষ্ঠা থেকে শুরু করা উত্তম এবং দুই পৃষ্ঠায় শেষ করে দেবেন। ঢ. মার্জিনের বাইরে কোনো লেখা হবে না। প্রশ্নের নম্বর ও কত নম্বর প্রশ্নের উত্তর লিখছেন তাও লেখা যাবে না। এমনকি একটা ফুলস্টপও হবে না। বোঝা গেল নিশ্চয়ই। ণ. অনাবশ্যকভাবে পৃষ্ঠা ভরবেন না। পৃষ্ঠা গুনে নম্বর হয় না। যা চেয়েছে ও যা জানেন, তা সময়ের সঙ্গে মিল রেখে লিখুন। ত. যথাসম্ভব কাটাকাটি করবেন না। এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। সুন্দর জিনিসের দাম সর্বত্রই আছে। তার মানে এই নয়, লেখা বাদ দিয়ে নকশা করবেন। বুঝতে পেরেছেন আশা করি। থ. টীকা লেখার সময় প্রথমে হালকা ভূমিকার মতো থাকবে এবং শেষে একটা সমাপনী থাকবে। মাঝখানে যা জানতে চেয়েছে তা অল্প করে লিখে দেবেন। দ. যেসব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শব্দ নির্ধারিত থাকবে, তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না। যেমন ইংরেজি রচনা। এ জন্য পরীক্ষার হলে গুনতে বসবেন না। বাসায় এক পৃষ্ঠা দ্রুত লিখে দেখবেন কত শব্দ হয়। সেই সংখ্যা দিয়ে নির্ধারিত সংখ্যাকে ভাগ দিলে পৃষ্ঠা পেয়ে যাবেন। তবে সামান্য বেশি হলে তেমন সমস্যা নেই। যথাসম্ভব কাটাকাটি করবেন না। এতে খাতার সৌন্দর্য নষ্ট হয়। সুন্দর জিনিসের দাম সর্বত্রই আছে। ধ. ৫ নম্বরের একটা প্রশ্নের উত্তর সর্বোচ্চ ২ পৃষ্ঠা হতে পারে। এর বেশি অনেক ক্ষেত্রেই সময় পাবেন না। ন. এক কথায় যেসব প্রশ্নের উত্তর দিতে হবে, তা যত সংক্ষেপে লেখা যায়। এখানে প্যাঁচালেই বিপদ। প. ইংরেজি ও বাংলা রচনা শেষে লেখাই উত্তম। কারণ, তা সর্বাধিক নম্বর বহন করে। ফ. শূন্যস্থান পূরণের ক্ষেত্রে যদি নম্বর না থেকে প্যাসেজ থাকে, তবে পুরোটা তুলতে হবে। আর শূন্যস্থান এর নিচে নীল কালি দিয়ে আন্ডারলাইন করে দিতে হবে, যাতে পরীক্ষকের সহজে চোখে পড়ে। ব. লেখার সময় বানান ভুল হচ্ছে কি না মাথায় রাখবেন। যতটা সম্ভব এড়িয়ে যাবেন। সিনিয়র স্যাররা এতে খুব বিরক্ত হন। ভ. যেকোনো চিত্র পেনসিল দিয়ে আঁকবেন। ফ্রিহ্যান্ডে আঁকাই উত্তম। ম. বর্ণনামূলক প্রশ্নে পারলে ছক দিয়ে তথ্য উপস্থাপন করবেন। ছকটা তৈরি করবেন নীল কালিতে আর লিখবেন কালো কালিতে। এতে পরীক্ষক সহজে বুঝতে পারবেন। য়. জেলজাতীয় কালির কলম ব্যবহার না করাই উত্তম। এতে অন্য পৃষ্ঠাও নষ্ট হয়ে যায়। র. ভুলক্রমে যদি কোনো পৃষ্ঠা রেখে পরবর্তী পৃষ্ঠায় লিখে ফেলেন, তবে ফাঁকা পৃষ্ঠায় একটা দাগ টেনে দেবেন। ল. প্রতিটি নম্বরের জন্য কত সময় পান, তা আগেই হিসাব করে রাখবেন এবং সেই পরিমাণ সময় তাতে ব্যয় করবেন। যদি বরাদ্দকৃত সময় কিছু বেঁচে যায়, তবে তা পরবর্তী কোনো প্রশ্নে ব্যবহার করতে পারেন। শ. সাধারণ গণিতে উত্তর শেষ হলে একটু রিভিশন দেবেন। অনেকেরই প্লাস, মাইনাস বা ছোটখাটো ভুল করার অভ্যাস আছে। একটা কথা মনে রাখবেন, এমন কোনো কাজ খাতায় করে আসবেন না বা এমন কিছু লিখবেন না বা এমন প্রক্রিয়ায় উপস্থাপন করবেন না, যাতে পরীক্ষকের মাথা গরম হয় বা তিনি বিরক্ত হন। কারণ, তিনি খেপে গেলে আপনাকে বিদায় নিতে হতে পারে। তাই সতর্ক থাকুন এবং পড়াশোনা করুন। আগামী ‌2 এপ্রিল থেকে শুরু হওয়া লিখিত পরীক্ষায় আপনি সফল হোন। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।